ইউক্রেনের পূর্বাঞ্চলের দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক
ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া।

রুশ সেনাবাহিনী বুধবার জানিয়েছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত দোব্রোপিলিয়া শহরের কাছে দুটি গ্রাম দখল করেছে।

একসময়ের কয়লাখনির শহর দোব্রোপিলিয়া বর্তমানে কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে- ডোনেটস্ক পিপলস রিপাবলিকের সুভোরোভো ও নিকানোরিকভা বসতিগুলো মুক্ত করা হয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক অঞ্চলকে মস্কো পিপলস রিপাবলিক হিসেবে উল্লেখ করে থাকে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ দখল করে নিয়েছে রুশ সেনারা। ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধ বন্ধে আগামী ১৫ আগস্ট আলাস্কায় আলোচনার জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় একটি ‘অনুভূতিশীল’ বৈঠক হিসেবে কাজ করবে। সূত্র: আনাদোলু এজেন্সি, আল-আরাবিয়া, এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights