ইউনিক গ্রুপের এমডির মেয়ে নাদিহা আর নেই

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর মেয়ে নাদিহা আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বুধবার শিকাগো বিমানবন্দরের কাছে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।

নাদিহা আলী মো. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা ছিলেন। যুক্তরাষ্ট্রে যথাসময়ে জানাজার পর তার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights