ইউরো: সাউথগেটের জন্য শিরোপা জিততে চান রাইস

অনলাইন ডেস্ক

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিবার স্পেনের বিপক্ষে মাছে নামবে ইংল্যান্ড। যদিও দলটির কোচ গ্যারেথ সাউথগেটকে নিয়ে বেশ সমালোচনা আছে, তবুও সাফল্যের বিচারে তিনিই এগিয়ে আছেন। এবার সাউথগেটকে একটি শিরোপাও এনে দিতে চান বলে জানিয়েছেন ডেকলান রাইস।

তিনি বলেন, ‘আশা করি, এবার আমরা এটা করতে পারবো (ট্রফি জেতা)। ‍শুধু একে-অন্যের জন্য নয়, কোচের জন্যও। আমার মনে হয় সে এমন কিছু প্রাপ্য।’

আগেরবার ফাইনালে ১২০ মিনিটের খেলায় ইতালির বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। পরে তারা টাইব্রেকারে হারে ৩-২ গোলে। তিন বছর আগে ওই হারের সঙ্গী ছিলেন রাইস। সেটি তাকে সারাজীবনই পোড়াবে বলে জানিয়েছেন তিনি।
রাইস বলেন, ‘ইতালিকে ট্রফিটা উঁচিয়ে ধরতে দেখা আমাকে সারাজীবন তাড়িয়ে বেড়াবে। আমরা এখন আরেকটা সুযোগ পেয়েছি যেখানে নিজেদের ইতিহাস লিখতে পারি। কিন্তু আমরা আরেকটি ভালো দলের মুখোমুখি হবো, যাদের অনেক সম্মান করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights