ইজতেমার বাসে মুসল্লি সেজে মাদক পাচারে আটক ১
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ইজতেমার বাসে মুসল্লি সেজে মাদক পাচারের সময় পুলিশ একজনকে আটক করেছে। আসছে বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে মুসল্লিদের নিয়ে ছেড়ে যাওয়া রিজার্ভ বাসে এ ঘটনা ঘটে। আটক আঙুল হোসেনের কাছে এ সময় সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার রাতে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সড়ে আটটায় নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে ছদ্মবেশে বিশ্ব ইজতেমার বাসে মুসল্লি সেজে মাদক পরিবহন করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় ওই বাসের মুসল্লিদের সহায়তায় নাগেশ্বরীর আঙ্করনগর (নতুন বাজার) গ্রামের মাদক কারবারি আঙুল হোসেনকে সাড়ে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরে বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
