ইতালির প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরালেন আলবেনীয় প্রধানমন্ত্রী (ভিডিও)

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মাথায় স্কার্ফ পরিয়ে দিলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।

বুধবার আবুধাবিতে ‘ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিটে’ যোগ দেন এ দুই বিশ্বনেতা। সেখানেই তিনি মেলোনিকে স্কার্ফ উপহার দেন এবং সেটি তার মাথায় পরিয়ে দেন।

সামাজিকমাধ্যমে এই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে মেলোনি অন্য নেতাদের সঙ্গে হেটে আসছেন। তখন তার কাছে হাঁটু গেড়ে বসেন এডি রামা। এটি দেখে মেলোনি তার কাছে ছুটে আসেন।

জানা গেছে, মেলোনির ৪৮তম জন্মদিন হিসেবে স্কার্ফটি তাকে উপহার দিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী।

এই স্কার্ফটি তৈরি করেছেন এক ইতালিয়ান কারিগর। যিনি ইতালি থেকে আলবেনিয়াতে গিয়ে স্থায়ী হয়েছেন।

এ দু’জনের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও তাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো। গত বছর আলবেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন মেলোনি। এ চুক্তি অনুযায়ী, ইতালি সমুদ্র থেকে যেসব অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করবে তাদের কিছু অংশhttps://youtu.be/SzZ9PZoBPvoকে আলবেনিয়ার বন্দিশালায় পাঠানো হবে। যদিও আইনি জটিলতার কারণে এটি স্থবির হয়ে আছে। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights