ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবের, সদস্যসচিব জুমা

অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সব সদস্যের প্রত্যক্ষ ভোটে সংগঠনের নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হন। এ ছাড়া আজীবন মুখপাত্র পদে রাখা হয়েছে শরীফ ওসমান হাদিকে।

সোমবার সন্ধ্যায় এই নির্বাচন অনুষ্ঠিত হয় বলে ইনকিলাব মঞ্চের দপ্তর সম্পাদক রায়হান আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঘোষিত আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক করা হয়েছে হাবিবুল্লাহ মিসবাহকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সঙ্গে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার উদ্দেশ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সার্চ কমিটির আহ্বায়ক জি এ সাব্বির, সদস্য সচিব মাসুদুর রহমান আদনান এবং আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার এবং শাফিন শাররাজকে সদস্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights