ইন্দোনেশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কিশোর ফারহানের জোড়া স্বর্ণ পদক জয়
অনলাইন প্রতিবেদক
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক উদ্ভাবন ও গবেষণাভিত্তিক প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক জিতেছে ১৪ বছর বয়সী তরুণ উদ্ভাবক ফারহান সাইফ।
ফারহান রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। ‘ড্রিমস অব বাংলাদেশ’-এর মাধ্যমে সে আন্তর্জাতিক এ প্রতিযোগিতাগুলোতে অংশ নেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬’ এবং ‘ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৬টি দেশের মোট ৪৫৮ জন উদ্ভাবক, গবেষক ও শিক্ষার্থী অংশ নেন। সেখানে নিজের উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে ফারহান দুটি প্রতিযোগিতাতেই স্বর্ণপদক অর্জন করে।
