ইন্দোনেশিয়ায় গ্রেফতার শ্রীলঙ্কার মোস্ট ওয়ান্টেড ব্যক্তি

শ্রীলঙ্কার মোস্ট ওয়ান্টেড ব্যক্তিকে ইন্দোনেশিয়ায় গ্রেফতার করা হয়েছে। প্রত্যর্পণের পর তিনি আদালতের ভেতরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের মামলায় বিচারের সম্মুখীন হবেন।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জননিরাপত্তা মন্ত্রণালয়ের সচিব রবি সেনেবিরত্নে বলেছেন- হত্যা ও মাদক সংক্রান্ত অভিযোগে ছয় শ্রীলঙ্কানকে গ্রেফতার করেছে ইন্দোনেশিয়া পুলিশ।

তিনি আরও বলেন, “বিদেশে এই প্রথমবার এতো বেশি সংখ্যক সন্দেহভাজন শ্রীলঙ্কানকে গ্রেফতার করা হলো।”

গ্রেফতার অভিযানে ভারতীয় গোয়েন্দারাও অংশ নিয়েছে জানিয়ে শ্রীলঙ্কা পুলিশের আইজিপি প্রিয়ন্থা বীরাসুরিয়া বলেন, ইন্দোনেশিয়ায় একটি যৌথ অভিযানে পাঁচজন পুরুষ এবং একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। ছয়জনই ইন্টারপোলের কালো তালিকাভুক্ত ছিল।

এ ব্যাপারে অবশ্য ইন্দোনেশিয়ার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। সূত্র: এনডিটিভি, এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights