ইন্দোনেশিয়ায় ফেরি উল্টে নিহত ১১

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূলে একটি ফেরি উল্টে অন্তত ১১ জন নিহত এবং একজন নিখোঁজ হয়েছে। শুক্রবার দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

শুক্রবার দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এ তথ্য জানায়। বলা হয়েছে, ফেরিটি প্রতিবেশী সিঙ্গাপুরের কাছের তানজুয়াং পিনাংয়ের ছোট একটি দ্বীপে ৭৪ জন যাত্রীকে বহন করছিল। ধারণা করা হচ্ছে, যাত্রা করার প্রায় ৩০ মিনিট পর ফেরিটি উল্টে যায়।

উদ্ধারকারী সংস্থা বলছে, নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকারীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights