ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ৫.৯ মাত্রার আফটারশক

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের কয়েকদিন পর ৫.৯ মাত্রার একটি আফটারশক আঘাত হেনেছে। সোমবার ভোরে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির প্রাথমিক কেন্দ্র ছিল ৮.৫৭ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও ১২১.৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর কয়েকদিন আগে পূর্ব ফ্লোরেস দ্বীপের ছয়টি রিজেন্সিতে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে অন্তত ৪৭ জন নিহত হওয়ার পর ইন্দোনেশিয়া ১৪ দিনের জরুরি অবস্থা ঘোষণা করে।

রবিবারও জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত ছিল। একই সঙ্গে ফ্লোরেসজুড়ে জ্বালানি ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে।

সিক্কা, মাঙ্গারাই, নাগেকেও, বিমা ও সেলায়ার এলাকায় প্রায় ৬ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। আগের ভূমিকম্পে ৯১৪টি বাড়ি, ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩৬টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৩৮টি সরকারি দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights