ইপিজেডে বাস উল্টে তিনজন নিহত

অনলাইন ডেস্ক

ইপিজেড থানার এয়ারপোর্ট রোডে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে মেঘনা তেল ট্যাংক লোডিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন রেলকর্মী আজিজুল হক (৩০) এবং যাত্রী দু’জন আসাদুজ্জামান (৩০) ও মিঠুন কান্তি দে (২৫)।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন রেলওয়ে ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক। তিনি বলেন, হঠাৎ একটি বাস আমাদের পয়েন্টস ম্যানকে ধাক্কা দিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই আমাদের পয়েন্টস ম্যান মারা যান। এছাড়াও বাস উল্টে আরও দুইজন মারা গেছে বলে জানান মাস্টার আব্দুল মালেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights