ইফতার বিতরণ করলেন ঢাকা জেলা উত্তর তাঁতী লীগ সভাপতি হাজী মোবারক হোসেন খোকন

সাভার প্রতিনিধিঃ অসহায়, দিনমজুর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন ঢাকা জেলা উত্তর তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মোবারক হোসেন খোকন।মঙ্গলবার বিকেলে কয়েকশত মানুষের মাঝে তিনি এই ইফতার বিতরণ করেন। করোনা মহামারীতে সারাদেশের মানুষ অসহায় জীবন যাপন করছে । অনেক অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে । ঢাকা জেলা উত্তর তাঁতী লীগ সভাপতি হাজী মোবারক হোসেন খোকন নিজের উদ্যোগে এবং দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করছে এর মধ্যে মাক্স বিতরণ, কৃষকের ধান কেটে দেওয়া, প্রান্তিক চাষীদের বীজ, কীটনাশক, সার, সেচের মটর, আর্থিক সাহায্য প্রদান ইফতার বিতরণ । যা সমাজের সকল মানুষের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ঢাকা জেলা উত্তর তাঁতী লীগের সভাপতি হাজী মোবারক হোসেন খোকন নিজ উদ্যোগে এই সকল কাজ করে চলেছেন বলে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কথা মেনে সকল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। তিনি বলেছেন তিনি তার সাধ্যমত সকলকে সাহায্য করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights