ইবরাহিমকে ঘিরে রহস্য কাটছে না

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভোটের মাঠে কিছু দিন ধরে নানা কারণে আলোচিত কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। সরকার পতনের আন্দোলন থেকে ইউটার্ন নিয়ে নতুন জোট করে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে আলোচিত এ রাজনীতিক। চট্টগ্রাম-৫ ও কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তিনি কোন আসনে নির্বাচন করেন সে রহস্য এখনো কাটছে না। জানতে চাইলে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। তবে হাটহাজারী আমার জন্মস্থান হিসেবে এখানকার মানুষের জন্য কিছু করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights