ইবিতে ছাত্র উপদেষ্টাসহ ৮ পদে নতুন মুখ

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপদেষ্টাসহ ৮ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে তারা এ দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদেরকে নিয়োগ দিয়েছেন।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান স্বাক্ষরিত পৃথক অফিস আদশে এ তথ্য জানানো হয়।

পরিবহন প্রশাসক পদে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ছাত্র উপদেষ্টা পদে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর’র পরিচালক পদে সিএস বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট পদে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, খালেদা জিয়া হলের প্রভোস্ট পদে ইইই বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট পদে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপক ড. রাশেদুজ্জামান, শেখ হাসিনা হলের প্রভোস্ট পদে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী
অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে একই বিভাগের উপ-পরিচালক আনার পাশা নিয়োগ পেয়েছেন।

অফিস আদেশে বলা হয়, এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন। পদে থাকা ব্যাক্তিরা পদত্যাগ করায় নতুন করে নিয়োগ দিয়েছে প্রশাসন। আইআইইআরের পরিচালক তিন বছর, অর্থ-হিসাব শাখা এবং পরিবহন প্রশাসক পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। বাকী সবাইকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন পরিবিহন প্রশাসক অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, ‘আমাকে এ পদে নিয়োগ দান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সবার উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সেক্টরে সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবো। আমি আমার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights