ইবির শেখ হাসিনা হলের ফুল ছিঁড়লে সিট বাতিল!

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের বাগানে ‘ফুল ছেড়া নিষেধ, ফুল ছিড়লেই সিট বাতিল করা হবে’-এমনই পোস্টার টাঙিয়েছে হল কর্তৃপক্ষ। হলটির ফুলের বাগানের বিভিন্ন জায়গায় একাধিক প্ল্যাকার্ডে এই সতর্কবার্তা সাঁটানো হয়েছে।

বিষয়টি নিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই সিদ্ধান্তকে শিক্ষার্থীরা অযৌক্তিক বলে দাবি করেছেন। বিষয়টি সতর্কবার্তা বলে দাবি হল কর্তৃপক্ষের।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ফুল হলের সৌন্দর্য বৃদ্ধি করছে। তাই বলে সামান্য ফুল ছেঁড়ার জন্য সিট বাতিলের সিদ্ধান্তের বিষয়টি হাস্যকর ও সম্পূর্ণ অযৌক্তিক। ফুল ছেঁড়া থেকে রক্ষার্থে হল প্রশাসন জরিমানা করে বা ভিন্নভাবে সতর্ক করতে পারতো।
হলের আবাসিক শিক্ষার্থী তাবাসসুম বলেন, শিক্ষার্থীরা বড় অপরাধ করলেও যেখানে বিচার হয় না। সেখানে ফুল ছিঁড়লে সিট বাতিল হবে এমন সিদ্ধান্ত হাস্যকর বলে মনে হয়।

হলটির প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, সিট বাতিল করা হবে বলা থাকলেও আসলে ব্যাপারটা তেমন নয়। অনেক মেয়েই বিনা কারণে ফুল ছিঁড়ে ফেলে বাগানের সৌন্দর্যকে নষ্ট করছে। শুধু সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights