ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড নিয়ে যা বলল পিটিআই

অনলাইন ডেস্ক

তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি জেলা ও দায়রা আদালত। এছাড়া তাকে এক কোটি রুপি জরিমানা ও ৫ বছরের জন্য রাজনীতিতে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়েছে।

শনিবার দণ্ড ঘোষণার পর ইমরানকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। তবে আদালতের এই রায়কে পক্ষপাতদুষ্ট বলে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

জেলা ও দায়রা আদালতের এই রায়কে প্রত্যাখ্যান করে তারা হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে। এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছে পিটিআই। দলটি বলছে, তোশাখানা মামলার এই রায় বিচার ব্যবস্থার জন্য কলঙ্ক। পক্ষপাতদুষ্ট হয়ে এমন রায় দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights