ইমরান-বুশরার ইদ্দত মামলা, জেলা জজ আদালতকে ১০ দিন সময় দিল ইসলাবাদ হাইকোর্ট

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ইদ্দত মামলার সাজা স্থগিত করার আবেদনের বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়ার নির্দেশ দিয়েছে ইসলাবাদ হাইকোর্ট (আইএইচসি)।

বৃহস্পতিবার জেলা জজ আদালতকে সংশ্লিষ্ট আবেদনের সিদ্ধান্ত জানানোর সময়সীমা বেধে দেওয়া হয়। এছাড়া জেলা জজ আদালতকে আগামী এক মাসের মধ্যে ইদ্দত মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণার নির্দেশনাও দিয়েছে উচ্চ আদালত।

গণমাধ্যমের বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ইমরান ও তার স্ত্রীর ইদ্দত মামলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাই কোর্টের বিচারপতি মিঙ্গুয়াল হাসান আওরঙ্গজেব।
এর আগে জেলা ও দায়রা জজের আদালতের রায় ঘোষণার আবেদন জানিয়ে সংশ্লিষ্ট মামলায় আপিলের শুনানির জন্য উচ্চ আদালতে আবেদন করেন তেহরিক-ই ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খান। এছাড়া ইদ্দত মামলায় ইমরান ও তার স্ত্রীর যে সাজা দিয়েছিল আদালত তা স্থগিতের প্রেক্ষিতে যে আবেদন করা হয়েছিল তার সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন বুশরা বিবি। ইমরান ও বুশরার আবেদনের প্রেক্ষিতেই জেলা জজ আদালতকে সময় নির্ধারণ করে দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট।

উল্লেখ্য, গত ৩ জুন বিচারপতি শাহরুখ আরুজমান্দের আবেদনের ভিত্তিতে ইমরান ও বুশরার বিবাহ সম্পর্কিত ইদ্দত মামলা জেলা ও দায়রা আদালতে স্থানান্তর করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

বুশরার প্রাক্তন স্বামী খাওয়ার মানেকার অনাস্থা প্রস্তাবের ইসলামাবাদের হাইকোর্ট মামলাটি অন্য বিচারকের আদালতে স্থানান্তরের আদেশ দেওয়া হয়। সূত্র: জিও টিভি, আরাই নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights