ইমাম-খতিবদের বেতন পে স্কেল অনুযায়ী দিতে মন্ত্রণালয়ে চিঠি

অনলাইন ডেস্ক
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, ইমাম ও খতিবদের বেতন ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

ধর্ম উপদেষ্টা জানান, ওয়াকফে যে মসজিদগুলো আছে, সেগুলোতেও ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমি চলে যাব। তবে যাওয়ার আগে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও ওয়াকফের সংস্কার করে দিয়ে যেতে চাই। ওয়াকফের মামলাগুলো খুব দ্রুত যাতে নিষ্পত্তি হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াকফের কার্যক্রম আমরা ডিজিটালাইজ করব।

খালিদ হোসেন বলেন, আগামী বছর থেকে হজের সহযোগী যারা যাবেন, ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের ফ্যাসিলিটিস কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছি। তাদের চিকিৎসা খাওয়া-দাওয়া পরিবহন ফ্রি আমরা দেব। তবে কোনো অ্যালায়েন্স আমরা দেব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights