ইমার্জিং এশিয়া কাপে অধিনায়ক ইমন

অনলাইন ডেস্ক

আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ‘এ’-দলের নেতৃত্ব দেবেন ওপেনার পারভেজ হোসেন ইমন।

ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াডে আছে জাতীয় দলের বেশ কিছু পরিচিত মুখ। তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিক, নাইম শেখ, আবু হায়দার রনির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা টুর্নামেন্ট মাতাতে যাবেন ওমানে।

আবু হায়দার রনি, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডলকে নিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ পেস অ্যাটাক। ব্যাটিংয়ে বড় দায়িত্ব থাকবে অধিনায়ক ইমন, নাইম শেখ, তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারীদের উপর। ‘উদীয়মান’ হিসেবে দলে আছেন ব্যাটার জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিক। ইমার্জিং এশিয়া কাপের দলে ডাকা হয়েছে স্পিনার আলিস আল ইসলামকেও।
আগামী ১৮ অক্টোবর থেকে ওমানে শুরু হবে এবারের ইমার্জিং এশিয়া কাপ। প্রথম দিনই হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল। এরপর ২০ অক্টোবর আফগানিস্তান ও ২২ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দল

পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলি, জাকের আলি অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights