ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে সাড়ে বিশ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলে। অভিযানে আবদুল মুজিব নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার গভীর রাতে নগরীর চকবাজার থানাধীন পার্সিভেল হিল এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া মুজিব চকবাজার থানা এলাকার মো হাসানের ছেলে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক রাজিব মিনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ২০ হাজার ৬৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় মুজিব নামে এক মাদক ব্যবসায়ীকে। তার বিরুদ্ধে চকবাজার থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights