ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কামাল উদ্দিন এবং মো. ইউনুস। রবিবার রাতে বাঁশখালী উপজেলার পুইছড়ি প্রেম বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, পুইছড়ি প্রেম বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বাঁশখালী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান- তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছে। আইন প্রয়োগকারী সংস্থার নজরদারী এড়াতে তারা বিকল্প সড়ক ব্যবহার করে কক্সবাজার থেকে বাঁশখালী হয়ে চট্টগ্রামে আসতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights