ইয়াবা উদ্ধারের মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরের বন্দর থানায় ইয়াবার মামলায় মো. দেলোয়ার হোসেন (৩৭) নামের এক যুবককে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামি ঝালকাঠি জেলার রাজাপুর থানার দক্ষিণ রাজাপুর হাওলাদার বাড়ির আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। বর্তমানে আসামী জামিনে গিয়ে পলাতক। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. অনুপম চক্রবর্তী বলেন, সাক্ষ্য প্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. দেলোয়ার হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ মে নগরের বন্দর থানার লোহারপুর মোড় এলাকা থেকে মোটরসাইকেলসহ মো. দেলোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানার তৎকালীন উপপরিদর্শক আলতাফ হোসেন বাদী হয়ে মামলা করেন। ২০১৭ সালের ২১ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন বন্দর থানার এসআই আলতাফ হোসেন আদালতে অভিযোগপত্র দেন। ২০১৯ সালের ২৫ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights