ইয়াসিরের দুর্দান্ত ইনিংসে রাজশাহীর বড় সংগ্রহ
অনলাইন ডেস্ক
ব্যাট করতে নেমে শুরুতেই আউট হন রাজশাহীর দুই ওপেনার। তবে ক্রিজে থিতু হয়ে ছিলেন ইয়াসির আলি রাব্বি ও এনামুল হক বিজয়।
ইয়াসির চার-ছক্কায় দিশেহারা করেন ফরচুন বরিশালের বোলারদের। নিজে সেঞ্চুরি না পেলেও দলকে এনে দিয়েছেন বড় সংগ্রহ।
সোমবার মিরপুরে বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। শুরুতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান করেছে রাজশাহী।
