ইয়েমেনের অবকাঠামো উন্নয়নে যে ঘোষণা দিয়েছে সৌদি

অনলাইন ডেস্ক

ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাজরামাউত প্রদেশের অভিযান চালানোর পর দেশটির অবকাঠামো উন্নয়নে ৫০ কোটি ডলারের বিশাল উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরব। একই সাথে সংঘাত নিরসনে রাজনৈতিক সমাধানের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর এক বিবৃতিতে অর্থ সহায়তার বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে বিশাল প্যাকেজের আওতায় হাসপাতাল, স্কুল এবং রাস্তা নির্মাণের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য জ্বালানি অনুদান প্রকল্পে ব্যয় হবে বলে জানিয়েছ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেনের সোকোত্রা দ্বীপে ‘দুই পবিত্র মসজিদের রক্ষক’ নামে একটি মসজিদ নির্মাণ করা হবে। নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি এবং জনগণের জন্য একটি উন্নত ভবিষ্যত গঠনে অবদান রাখার জন্য এই সহায়তা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান এবং প্রেসিডেন্টের নেতৃত্ব পরিষদের সদস্যদের সাথে সাক্ষাত করেছেন। সাক্ষাতে তিনি দেশটির উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসলামাবাদ ইয়েমেনে স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। পাকিস্তানের জাতিসংঘের রাষ্ট্রদূত আসিম আহমেদ সতর্ক করে বলেছেন, মৌলিক পরিষেবাগুলি ভেঙে পড়ার কারণে সেখানে লাখ লাখ মানুষ কষ্ট পাচ্ছে। অনেক প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রদূত রিয়াদে ব্যাপক আলোচনা আয়োজনের জন্য এডেন-ভিত্তিক প্রেসিডেস্টের নেতৃত্ব পরিষদের আহ্বানকে স্বাগত জানিয়েছেন।

এর আগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি দক্ষিণ ইয়েমেনের বিশাল অংশ নিজেদের দখলে নেয়। এছাড়া সৌদি-সমর্থিত সরকারি বাহিনীকে তারা গুরুত্বপূর্ণ এডেন শহর থেকে বের করে দেয়। দখল করে নেয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাজরামাউত ও আল-মাহরা এলাকা।

এ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তারর জন্য হুমকি দাবি করে ডিসেম্বরে বড় ধরনের সামরিক অভিযান চালায় সৌদি আরব। তবে বৈঠকে নিরাপত্তা বৈঠকে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ ইয়েমেনের ভবিষ্যৎ বলপ্রয়োগের মাধ্যমে নির্ধারণ করা যাবে না বলে সতর্ক করেছেন। সংস্থাটির সাহায্য সমন্বয় অফিসের মানবিক খাতের পরিচালক রমেশ রাজাসিংহাম কাউন্সিলকে বলেছেন, আগামী মাসে ইয়েমেনে ১৮ মিলিয়নেরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হবে।

সূত্র: ডন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights