ইয়েমেনে হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে ‘খুবই বিপজ্জনক দিকে’ ঠেলে দিল: বিশ্লেষক

অনলাইন ডেস্ক

ইয়েমেনে হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘খুবই বিপজ্জনক দিকে’ঠেলে দিল বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ডিসি-ভিত্তিক ভূ-রাজনৈতিক ঝুঁকি পরামর্শদাতা গালফ স্টেট অ্যানালিটিকসের সিইও জর্জিও ক্যাফিয়েরো।

তিনি বলেছেন, “ইয়েমেনের হুথিদের ওপর সামরিক হামলা ছাড়াও যুক্তরাষ্ট্রের কাছে অন্য বিকল্প ছিল। এর মধ্যে একটি ছিল ইসরায়েলকে [গাজায়] যুদ্ধবিরতি মেনে নিতে ওয়াশিংটনের যেসব সুযোগ রয়েছে তা ব্যবহার করা।”

তিনি আরও বলেন, “বাইডেন প্রশাসন রাজনৈতিক কারণে এটি না করে সামরিক হামলাকে বেছে নিয়েছে। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী সংঘাতে টেনে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”
জর্জিও ক্যাফিয়েরো, “এটি এমন কিছু নয় যা বেশিরভাগ মার্কিন নাগরিক চায়। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বারবার বলেছেন- তারা এমন পরিণতি চান না। সুতরাং আমি মনে করি বাইডেন প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটি যুক্তরাষ্ট্রকে অত্যন্ত বিপজ্জনক দিকে ঠেলে দিচ্ছে।” সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights