ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

অনলাইন ডেস্ক
ইয়েমেনের উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করেছে সশস্ত্র ব্যক্তিরা। দেশটির কোস্টগার্ড জানিয়েছে, কে বা কারা এই ছিনতাইয়ে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, শাবওয়া প্রদেশ সংলগ্ন উপকূলে ‘এম/টি ইউরেকা’ নামের ট্যাংকারটিতে একদল অজ্ঞাত বন্দুকধারী উঠে পড়ে এবং জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে সেটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, মুকাল্লা বন্দর থেকে প্রায় ৮৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি জাহাজ থেকে সন্দেহজনক গতিবিধির খবর পাওয়া যায়। বার্তায় বলা হয়, একটি সবুজ রঙের ছোট নৌকা ও একটি মাছ ধরার ট্রলার দ্রুতগতিতে জাহাজটির দিকে এগিয়ে আসছিল।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights