‘ইয়ো ইয়ো টেস্টে’ সবার সেরা শান্ত

অনলাইন ডেস্ক

মিরপুরে প্রথমদিনের মতো ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা। ইয়ো ইয়ো টেস্টে সর্বোচ নম্বর পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১৯.৫ মার্ক পান এই বাঁহাতি ব্যাটার। যেখানে ‘ইয়ো ইয়ো’ টেস্টের মান ধরা হয়েছিল ১৮.৬।

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাম্পে ডাক পাওয়া প্রায় ২১-২২ ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইয়ো ইয়ো টেস্ট।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের ট্রেনার নিক লি ক্রিকেটারদের ফিটনেসের ‘ইয়ো ইয়ো’ টেস্ট নিয়েছেন।
জানা গেছে, প্রথমদিনের ইয়ো ইয়ো টেস্ট উতরে গেছেন ক্যাম্পে ডাক পাওয়া সব ক্রিকেটারই। ১৯.৩ পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। মাহমুদউল্লাহ রিয়াদ পেয়েছেন ১৭-এর মতো, মিরাজ পেয়েছেন ১৯.২। বেশির ভাগ ক্রিকেটারই ১৭ থেকে ১৮-এর মতো করে পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights