ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর হামলা, নিশ্চিত করল আমেরিকা

অনলাইন ডেস্ক
ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, তাদের বাহিনী ইরাকে তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠী এবং অন্যান্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও জোটের মিত্রদের ওপর হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এ নিখুঁত হামলা চালানো হয়।
গত সপ্তাহে পশ্চিম ইরাকের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সে সময় বলেছিল, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী মার্কিন সৈন্যদের লক্ষ্য করে আইন আল আসাদ বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায়।

ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত একটি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে।

মার্কিন হামলা নিয়ে এক বিবৃতিতে অস্টিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রশংসা করেন। সূত্র: সিএনএন, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights