ইরাকে চাকরির নামে প্রতারণা, বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে ইরাকে কর্মসংস্থানের নামে প্রচারিত বিভিন্ন বিজ্ঞাপন নিয়ে সতর্কবার্তা দিয়েছে বাগদাদের বাংলাদেশ দূতাবাস। এসব বিজ্ঞাপনে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

সোমবার (১ ডিসেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাক প্রবাসী বা অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে সীমিত আকারে বাংলাদেশ থেকে ইরাকে বাংলাদেশ ও ইরাকের সরকারি লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধভাবে বিএমইটি থেকে ম্যানপাওয়ার কার্ড নিয়ে অনেকে আগমন করছে। তবে ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় ব্যক্তি লোভনীয় সুযোগ-সুবিধাসহ বৈধভাবে ইরাকে কর্মসংস্থানের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছে।

এসব বিজ্ঞাপন দ্বারা প্রতারিত না হয়ে বিজ্ঞাপন দাতা কোম্পানি বৈধ লাইসেন্সধারী কি না, তা যাচাই করে সরকারি লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত পরামর্শের জন্য ইরাকে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মোবাইল নম্বর ও ই-মেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। মোবাইল নম্বর- +৯৬৪৭৭৬৭০৫৯৬৭১ (হোয়াটস অ্যাপ), ই-মেইল: mission.baghdad@mofa.gov.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights