ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধের আহ্বান জানালো রাশিয়া

অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপের সময় ল্যাভরভ এই আহ্বান জানান।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফোনালাপে ল্যাভরভ পরিস্থিতি প্রশমনের পক্ষে রাশিয়ার মৌলিক অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং ইরানকে মধ্যপ্রাচ্যে তাদের শক্তি প্রয়োগ প্রত্যাখ্যানের আহ্বান জানান। একই সঙ্গে এই অঞ্চলের সব দেশের বেসামরিক জনগণ ও বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, তেহরান পারমাণবিক অস্ত্র প্রস্তুত করেছে- এমন দাবির বিপরীতে কোনো বাস্তব সম্মত প্রমাণ মস্কোর কাছে নেই বলে তার এক বক্তব্যে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। ব্রুনাইয়ে দেয়া ওই বক্তব্যে তিনি বলেন, আমরা এখনো এমন কোনো প্রমাণ দেখিনি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল। অথচ এটিকেই এই যুদ্ধের প্রধান অজুহাত হিসেবে তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights