ইরানি ড্রোন নিয়ে আমিরাতে উচ্চ সতর্কতা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

অনলাইন ডেস্ক
ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে আসা ড্রোন ঘিরে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আমিরাতের বিমানবাহিনী। সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় রয়েছে।

নতুন করে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার মধ্যে সোমবার সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় ইরান থেকে আসা একটি ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে দেশের আকাশসীমা পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

তবে ইরান থেকে আসা ড্রোনটি ভূপাতিত করা হয়েছে কি না, কিংবা সেটি কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয়েছে কি না—এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে। দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা ব্যবস্থা ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।

সূত্র : আল-জাজিরা ও খালিজ টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights