ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

অনলাইন ডেস্ক

গার্ডিয়ান কাউন্সিলের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে জুরিস্ট বা আইনজ্ঞ পদে আলিরেজা আরাফি নির্বাচিত হয়েছেন। এক্সপিডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি এই ঘোষণা দিয়েছেন।

আয়াতোল্লাহ আলী খামেনী শহীদ হওয়ার পর প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদকে সদস্য করে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়।

সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি এ খবর জানিয়েছে। জানা গেছে, ইরানের নতুন নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস।

আলিরেজা আরাফি অস্থায়ী লিডারশিপ কাউন্সিলে দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই এর সঙ্গে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হওয়ার পর ইরানকে কে নেতৃত্ব দিতে পারেন তা ‘সঠিকভাবে জানেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে, খামেনির মৃত্যুর পর কে ইরানের পক্ষে সিদ্ধান্ত নিচ্ছেন– এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি ঠিক জানি কে, কিন্তু আমি আপনাদের বলতে পারব না।’

ইরানে এমন কেউ আছেন কি না যাকে তিনি দেশটির নেতৃত্বে দেখতে চান, এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার তাই মনে হয়। কিছু ভালো প্রার্থী আছেন।’

খামেনির স্থলাভিষিক্ত কে হবেন, এ প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তবে একসময় তারাই আমাকে ফোন করে জিজ্ঞেস করবে যে আমি কাকে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights