ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ‘ক্ষতিগ্রস্ত’

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাদের দাবি, ইরানে অভিযানের সময় বিমানটিতে আঘাত হানা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে একটি মার্কিন ঘাঁটিতে একটি এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছে। দুটি সূত্রের বরাতে জানা গেছে, বিমানটি সম্ভবত ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, বিমানটি ইরানের আকাশে একটি যুদ্ধ মিশনে ছিল। ওই সময় এটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

তিনি জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটের অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই যুদ্ধে এটি প্রথম ঘটনা যেখানে ইরান কোনো মার্কিন যুদ্ধবিমানে আঘাত হানার দাবি করল। উল্লেখ্য, এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই এফ-৩৫ ব্যবহার করছে। প্রতিটি বিমানের মূল্য ১০০ মিলিয়ন ডলারের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights