ইরানের হাসপাতাল গুলোতে সতর্কতা জারি
অনলাইন ভার্সন
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্নস্থানে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ হামলার পর ইরানের হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং আহতদের সংখ্যা চূড়ান্ত নিশ্চিতকরণের পরে ঘোষণা করা হবে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, হাসপাতালগুলোতে সতর্কতা জারি রয়েছে।
শনিবার ভোরে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েলের সাথে এ হামলায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী, ইরানের তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ শহরে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
সংবাদ সংস্থাটির খবরে আরও বলা হয়, ইরানের রাজধানী তেহরানের ‘ইউনিভার্সিটি স্ট্রিট’ এবং ‘রিপাবলিক’ এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
সূত্র : আল-জাজিরা।
