ইরানে গত ৯ দিনের হামলায় নিহত ১২৫৫, আহত ১২ হাজার

অনলাইন ডেস্ক
ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশ দু’টির যৌথ হামলায় ইরানে গত নয় দিনে ইরানে মারা গেছেন ১২৫৫ জন। এছাড়াও ১২ হাজারের বেশি নাগরিক আহত হয়েছেন।

সোমবার কাতার ভিত্তিক গণমাধ্য আল-জাজিরাকে ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান গত নয় দিনে ইরানে হতাহতের সংখ্যা সম্পর্কে এ তথ্য জানিয়েছেন।

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ভুক্তভোগীদের বয়স ৮ মাস থেকে ৮৮ বছরের মধ্যে। নিহতদের মধ্যে ২০০ জন নারী রয়েছেন। মিনাব এলিমেন্টারি স্কুলে হামলায় ১৬৮ জন শিশু নিহত হয়েছে। এছাড়াও ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৫ জন। নিহতদের মধ্যে চারজন চিকিৎসক, দুইজন নার্স এবং তিনজন জরুরি সেবা কর্মী রয়েছেন।

উল্লেখ্য-গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights