ইরানে পাঁচ দফা হামলা ইসরায়েলের: রিপোর্ট

অনলাইন ডেস্ক
ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এই হামলা শুরু হয়। এরই মধ্যে রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় পাঁচ দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানের রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ব্যাপাক হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হু জানিয়েছেন, যতদিন প্রয়োজন ততদিন এই সামরিক অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, রিপোর্ট লেখা পর্যন্ত ইরানের আইআরজিসি প্রধান হোসেইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলার পর তেহরানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির আকাশসীমা।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয়। তিনি ইরানকে এই অঞ্চলে আমেরিকান ঘাঁটিতে হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights