ইরানে ফার্সি নববর্ষের আগে নতুন করে হামলা ইসরায়েলের
অনলাইন ডেস্ক
ফার্সি নববর্ষ বা নওরোজ শুরুর আগে আগে তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী নুর অঞ্চলে হামলা চালানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেহরানে তাঁরা কামানের গোলাবর্ষণ ও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। নওরোজ কয়েক হাজার বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী এক উৎসব। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইরানিরা এই দিনটি পালন করে থাকেন। তবে, এবার যুদ্ধের কারণে শঙ্কা ও উদ্বেগের মধ্য দিয়ে দিনটি কাটছে তাদের।
সূত্র : বিবিসি বাংলা।
