ইরানে ফের সরকারবিরোধী বিক্ষোভের ডাক নির্বাসিত রেজা পাহলভির

অনলাইন ডেস্ক

ইরানের শেষ শাহ শাসনের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি দেশটিতে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন। এছাড়া ইউরোপেরর বিভিন্ন দেশেও ইরানিদের বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রেজা পাহলভি জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গেছেন। সেখান থেকে তিনি ইরানিদের বলেছেন, শনিবার যেন তারা সবাই আবার আন্দোলনে নামেন।

যুক্তরাষ্ট্রে বাস করা রেজ ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর আর কখনো ইরানে ফেরেননি।

গত মাসে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়। যা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দমন করে দেশটির সরকার। যেহেতু নিরাপত্তাবাহিনীর গুলি ছোড়ার শঙ্কা আছে, তাই তিনি সাধারণ মানুষকে নিজেদের বাড়ি ও ছাদ থেকে স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, এই চেতনাকে ধারণ করে, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি—আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি রাত ৮টায় আপনারা আপনাদের ঘর এবং বাড়ির ছাদ থেকে আওয়াজ তুলুন। আপনাদের দাবিগুলো উচ্চকণ্ঠে জানিয়ে দিন। আপনাদের ঐক্যের শক্তি প্রদর্শন করুন। এক অদম্য সংকল্প নিয়ে আমরা এই দখলদার শাসকের বিরুদ্ধে জয়ী হবই। সূত্র: টাইমস অব ইসরাইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights