ইরানে মার্কিন হামলা মানে ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দেওয়া: বিশ্লেষক

অনলাইন ডেস্ক

ইরান-ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়া মানে ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দেওয়া বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর জ্যেষ্ঠ ফেলো এলি জেরানমায়েহ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জেরানমায়েহ বলেন, এই ধরনের পরিস্থিতিতে নেতাদের সবসময়ই একটি বিকল্প থাকে। অতীতেও ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে এসেছেন, এবারও তা তার পক্ষে সম্ভব।

তিনি আরও বলেন, যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেন, ইরান তা তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে বিবেচনা করবে।

জেরানমায়েহ বলেন, “যদি এই প্যান্ডোরার বাক্স একবার খুলে যায়, আমরা জানি না পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে।”

তিনি যোগ করেন, “এ ধরনের সংঘাত সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্পের বাকি মেয়াদকে সম্পূর্ণ গ্রাস করে ফেলবে।”

ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর এই জ্যেষ্ঠ ফেলোর মতে, ইরানের জন্য আত্মসমর্পণ কোনও বিকল্প নয়। তারা জানে, সামরিকভাবে তারা জয়ী হবে না, তবে তারা এটাও নিশ্চিত করতে চাইছে যেন সবাই এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights