ইরানে সহায়তা পাঠালো রাশিয়া

অনলাইন ডেস্ক
আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইরানের জন্য ১৩ টন মানবিক সহায়তা পাঠিয়েছে মস্কো। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ওষুধের এই বিশাল চালানটি আজারবাইজানের মাধ্যমে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ বিমানযোগে এই জরুরি ওষুধগুলো প্রথমে আজারবাইজানে পৌঁছানো হয়েছে। সেখান থেকেই তা সরাসরি ইরানের সরকারি প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম আকার ধারণ করে। ইরানজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের সামরিক হামলায় সর্বোচ্চ নেতা আলি খামেনি সহ এক হাজার তিনশোরও বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এমন সংকটময় পরিস্থিতিতে মিত্র দেশ হিসেবে রাশিয়ার এই চিকিৎসা সহায়তা প্রদানকে ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights