ইরানে হামলা করবেন কি, জবাবে যা বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

যেকোনও সময় ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র- সংবাদমাধ্যমে এমন খবর ব্যাপকভাবে চাউর হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিক পোস্ট ও বক্তব্য দিয়ে জল্পনা আরও উস্কে দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়েও ব্যাপারটি যেন অস্পষ্টই রাখলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র কি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কাছাকাছি এগিয়ে যাচ্ছে?

হোয়াইট হাউসে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি এটা বলতে পারছি না… আপনি সত্যিই ভাববেন না যে, আমি এই প্রশ্নের উত্তর দেব।”

তিনি বলেন, “আপনি জানেন না যে, আমি এটা করতে যাচ্ছি কি না। আপনি জানেন না। আমি এটা করতেও পারি, নাও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।”

ট্রাম্প বলেন, “আমি আপনাকে এটা বলতে পারি – ইরান অনেক সমস্যায় পড়েছে, এবং তারা আলোচনা করতে চায়। এবং আমি বলেছিলাম- ‘কেন আপনারা আগে আমার সাথে আলোচনা করলেন না- এই সব মৃত্যু এবং ধ্বংস।’ কেন আপনারা আলোচনা করেননি? আমি বলেছিলাম, “কেন আপনারা দুই সপ্তাহ আগে আমার সাথে আলোচনা করলেন না? আপনারা ভালো কিছু করতে পারতেন। আপনাদের একটি দেশ থাকত।” সূত্র: আল-জাজিরা, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights