ইরানে হামলা হলে ইসরায়েলকে ‘কোনো রেহাই’ দেওয়া হবে না : তেহরান

অনলাইন ডেস্ক
ইরানের কোনো অবকাঠামোতে হামলা চালানো হলে ইসরায়েলকে ‘কোনো রেহাই’ দেওয়া হবে না এবং তার কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান। খবর আল-জাজিরার।

সাম্প্রতিক বিভিন্ন হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার এ হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর।

তিনি বলেন, ইরানের স্থাপনা লক্ষ্য করে কোনো ধরনের হামলা হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে এবং ইসরায়েলকে কোনো ছাড় দেওয়া হবে না।

এদিকে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলেও সমান্তরালভাবে কূটনৈতিক তৎপরতাও চলছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির আরও অবনতি ঠেকানো এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগের পথ খোলা রাখতে কাতার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights