ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে সম্ভাব্য ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে তুরস্ক

অনলাইন ডেস্ক

ইরান-ইসরায়েল চলমান সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে ‘সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি’ মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে তুরস্ক। একই সঙ্গে দেশটি ইরানের সঙ্গে থাকা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে।

এক গোপন সূত্রের বরাতে এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। গণমাধ্যমটি বলছে, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বর্তমানে ইরান-ইসরায়েল সংঘাতের বিস্তার ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরে প্রস্তুতি নিচ্ছে।

সূত্রটি জানায়, তুরস্ক-ইরান সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সীমান্ত নজরদারি প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান থেকে তুরস্কে শরণার্থীদের ‘অস্বাভাবিক’ প্রবাহ লক্ষ্য করা যায়নি।

বিশ্লেষকরা মনে করছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে তুরস্কে শরণার্থী প্রবেশের সম্ভাবনা বাড়তে পারে, যা আঙ্কারার জন্য বড় একটি মানবিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

তুরস্ক এখন পর্যন্ত ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে সরাসরি কোনো পক্ষ নেয়নি। তবে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সক্রিয়ভাবে কূটনৈতিক পর্যায়ে কাজ করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights