ইরান যুদ্ধে সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ইরানে যুক্তরাজ্যের সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এর মধ্যে জড়াতে যাচ্ছি না।’

সোমবার সকালে সাংবাদিকদের এ কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, যুক্তরাজ্য ‘ব্রিটিশ জীবন, ব্রিটিশ স্বার্থ এবং অবশ্যই ওই অঞ্চলে আমাদের মিত্রদের’ রক্ষার জন্য ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ গ্রহণ করছে।

‘আমরা এই যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি না’ জানিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালী পুনরায় সচল করতে ব্রিটেন তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

যুক্তরাজ্য সরাসরি সেনা না পাঠানোর ঘোষণা দিলেও কৌশলগতভাবে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে ইরানি লক্ষ্যবস্তুগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে স্টারমার সরকার। এছাড়া ইরানের ছোড়া ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মধ্যপ্রাচ্যে আকাশপথে ব্রিটিশ যুদ্ধবিমানও মোতায়েন করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights