ইরান যুদ্ধ জয়ের জন্য আমার ব্রিটেনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়ে ব্রিটেন ‘গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা’ করছে, কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হতে যুক্তরাষ্ট্রের তাদের সাহায্য প্রয়োজন নেই।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে ট্রাম্পের এমন মন্তব্যে পশ্চিমা এ দুই সামরিক মিত্রের সর্বশেষ দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে।

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে প্রাথমিকভাবে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করতে দেয়নি লন্ডন। এতে ক্ষুব্ধ ট্রাম্প বারবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করছেন। বলেছেন, স্টারমার দুই দেশের ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্ককে ‘ধ্বংস’ করছেন।

শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে ব্রিটিশ সমর্থনের অভাব তিনি ‘মনে রাখবেন’।

ট্রাম্প লিখেছেন, “আমাদের এক সময়ের মহান মিত্র যুক্তরাজ্য, সম্ভবত তাদের সবার মধ্যে মহত্তম, অবশেষে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানো নিয়ে গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানিয়েছে। ঠিক আছে প্রধানমন্ত্রী স্টারমার, এগুলোর আমাদের আর প্রয়োজন নেই- কিন্তু আমরা মনে রাখবো। আমরা ইতোমধ্যে জয়ী হয়ে যাওয়ার পর যেসব লোকজন যুদ্ধে যোগ দেয় তাদের প্রয়োজন নেই আমাদের।”

সূত্র: বিবিসি, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights