ইরান যুদ্ধ লাইভ: এক নজরে সর্বশেষ আপডেট
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে নতুন করে হতাহত ও হামলার খবর সামনে এসেছে। বিভিন্ন স্থানে হামলা পাল্টা হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।
এক নজরে সবশেষ আপডেট
পশ্চিম ইরানের আরাক এলাকায় ইসরায়েলি হামলায় এক নারী ও তার শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা অ্যারাবিক।
উত্তর ইসরায়েলের জারজির এলাকায় এক হামলায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইরাকের ইরবিল শহরে এক হামলায় একজন ফরাসি সৈন্য নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল এবং মার্কিন বাহিনীর ওপর প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, রাতভর আকাশপথে আসা হামলা তারা প্রতিহত করেছে।
দক্ষিণ লেবাননে চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটি একে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গাজায় যে ধ্বংসযজ্ঞ দেখা গেছে তা ইরান, লেবানন এবং অঞ্চলের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সোর্স: আল জাজিরা
