ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা স্থগিত

অনলাইন ডেস্ক

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক নীরবে তার নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা স্থগিত রেখেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল গত মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, মাস্ক তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, আপাতত তিনি নিজের প্রতিষ্ঠানগুলোতে মনোযোগ দিতে চান।

তবে এ নিয়ে কোনো সরাসরি মন্তব্য না করে মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “ওয়াল স্ট্রিট জার্নাল যা-ই বলুক, তা কখনোই সত্য বলে ধরে নেওয়ার কারণ নেই।”

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক গত জুলাইয়ে ‘আমেরিকা পার্টি’ নামের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কর কমানো ও ব্যয় বিল নিয়ে বিরোধের জের ধরেই তাঁর সেই উদ্যোগ। তবে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মাস্ক যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষায় বেশি মনোযোগ দিচ্ছেন। সহযোগীদের কাছে তিনি স্বীকার করেছেন, নতুন দল গঠনের পথে গেলে ভ্যান্সের সঙ্গে তাঁর সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights