ইশরাকের ছোট ভাইসহ রিমান্ডে ৬

অনলাইন ডেস্ক

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ ৬ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া বাকি আসামিরা হলেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী, জহির হাসান, মফিজ, বাবুল ও আজিম উদ্দিন।
এদিন তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রবিবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর গুলশান-২ নম্বরের বাসা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন ও তাদের গাড়িচালক রাজিবকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights