ইসরায়েলকে ইরানি হামলা থেকে বাঁচাতে তুরস্কের দ্বারস্থ যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ইসরায়েল এবং ইরানের সাথে উত্তেজনা কমাতে তদবির করছে যুক্তরাষ্ট্র। এবার তারা এই বিষয়ে মধ্যস্থতা করতে তুরস্ককে রাজি করাতে চাইছে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই কথা জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এমন মিত্রদের সাথে আলাপ করছে যুক্তরাষ্ট্র। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই কথা বলেছেন।

মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেক বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের ওপর চাপ প্রয়োগ করতে তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন আমাদের সব মিত্রকে বলেছি। এদের মধ্যে তুরস্কও রয়েছে।
তিনি বলেন, এই যুদ্ধ যেন আর না ছড়িয়ে পড়ে সে বিষয়টি নিশ্চিত করতেই চেষ্টা করা হচ্ছে।

গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হামলায় হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। হিজবুল্লাহ ও হামাস সেই প্রতিশোধ হামলা অংশ নেয়ার ঘোষণা দিয়েছে।

এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে পশ্চিমারা। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করে চলেছে মার্কিন বাহিনী। সম্ভাব্য হামলা ঠেকাতে ইসরায়েলও সতর্ক অবস্থায় রয়েছে। তাছাড়া ইরান ও এর মিত্রদের হামলা থেকে বিরত রাখতে কূটনৈতিকভাবেও চেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights