ইসরায়েলি গুপ্তচরকে আটক করল লেবাননের নিরাপত্তা বাহিনী

অনলাইন ডেস্ক

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। ওই ব্যক্তি লেবাননের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও তথ্য সংগ্রহ করে সেগুলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে দিয়ে তাদেরকে সহযোগিতা করে আসছিলেন।

জানা গেছে, লেবাননের জেনারেল সিকিউরিটি ডাইরেক্টরেটের সদস্যরা এই ইসরায়েলি গুপ্তচরকে আটক করে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

লেবাননের নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তির গ্রামের বাড়িতে অভিযান চালালেও তাকে সেখান থেকে আটক করতে পারেনি। পরে তাকে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে আটক করা হয়।
তিন বছর আগে থেকে লেবাননে অর্থনৈতিক সংকট দেখা দেয়। এরপর থেকে এ পর্যন্ত ইসরায়েলের সাথে সহযোগিতা করার অভিযোগে লেবানন ১৮৫ ব্যক্তিকে আটক করেছে, যাদের মধ্যে কেউ কেউ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

আগে যেখানে ইসরায়েলের সাথে সহযোগিতা এবং ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে বছরে ৪-৫ জন লেবাননে নাগরিক আটক হতো সেখানে এখন এ সংখ্যা দ্রুতগতিতে অনেক বেশি বেড়ে গেছে। সূত্র: আল ওয়াগত, প্রেসটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights